সর্বশেষ

‘৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে’

‘something new is coming for bangladesh on august 3’ProbashircityWebPopupUpdate

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ হতে যাচ্ছে। শুক্রবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হয়, ওইদিন ‘দেশের জন্য নতুন কিছু’ ঘোষণা করা হবে।

বার্তায় জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে এনসিপি। পুরো জুলাই মাসজুড়ে দলটি দেশের বিভিন্ন অঞ্চল, গ্রাম, শহর, এবং জনপদে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছে। শ্রমিক, কৃষক, গৃহিণী, দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথোপকথনে উঠে আসা মতামত ও প্রত্যাশা এনসিপি সামনে তুলে ধরবে বলে প্রতিশ্রুতি দেয়।

বার্তায় আরও বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট যেখানে একদফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল, সেই শহীদ মিনারে এবার উপস্থিত থাকবেন ‘একদফার ঘোষক’ নাহিদ ইসলাম। তিনি এনসিপির পক্ষে জাতির উদ্দেশে তুলে ধরবেন জনগণের ভাবনা, প্রত্যাশা এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ বাস্তবায়নের কর্মসূচি।

এই আয়োজনকে সফল করতে ৬৪ জেলার এনসিপি নেতাকর্মীদের ঢাকায় শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ তত্ত্বাবধায়কের সঙ্গে কাজ করে দিনটি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির ভাষ্যমতে, ৩ আগস্ট একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তারা বলছে, “দেখা হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে”—এই প্রতিশ্রুতির ভিত্তিতেই দলটি আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate