সর্বশেষ

মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ

Ambassador ordered to return from myanmarWeb Popup (3)

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি মঙ্গলবার (২৭ মে) নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কূটনৈতিক জটিলতা কাজ করেছে বলে জানা গেছে।

মনোয়ার হোসেন ২০২৩ সালের আগস্টে মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি পূর্বতন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসের ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকারী এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে কূটনৈতিক দায়িত্বে ছিলেন।

সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র (এএ) সঙ্গে সরকারের কিছু যোগাযোগের তথ্য প্রকাশ্যে আনেন। এতে ক্ষিপ্ত হয় মিয়ানমারের জান্তা সরকার এবং তারা বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানায়।

এই ঘটনার জের ধরেই চলতি মে মাসের মাঝামাঝি, ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকেও তড়িঘড়ি করে দেশে ফিরিয়ে আনা হয়। ফলে, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যেই রয়েছে বলে ইঙ্গিত মিলছে।

এক দায়িত্বশীল সূত্র জানায়, সরকার একদিকে জান্তা সরকারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে চাইছে, অন্যদিকে রাখাইন ইস্যুতেও সর্তক ভূমিকা নিচ্ছে। করিডর ইস্যু ও সাম্প্রতিক কূটনৈতিক বিতর্কের পটভূমিতে মনোয়ার হোসেনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত হিসেবেই দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup