সর্বশেষ

প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা

প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছেProbashir city Popup 19 03

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ২৫ এপ্রিল, ২০২৫, শুক্রবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহায়তার কারণেই দেশের দুর্বল অর্থনীতি পুনরায় শক্তিশালী অবস্থানে ফিরে আসতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের অর্থনীতি নাজুক অবস্থায় ছিল। অধ্যাপক ইউনূস প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “আজ আমরা যে শক্ত অবস্থানে দাঁড়াতে পেরেছি, তার মূল কারণ আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা নিজেদেরকে কখনো আমাদের থেকে আলাদা ভাববেন না।”

বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা সহজীকরণের বিষয়ে অধ্যাপক ইউনূস জানান, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়ে সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। প্রবাসীদের দেশে আসা-যাওয়া যেন নির্বিঘ্ন ও আনন্দদায়ক হয়, সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে। ব্যবসায়ীরা বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানালে, অধ্যাপক ইউনূস বলেন, “সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান পরিবহণ দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কীভাবে সহজে পণ্য পরিবহণ করা যায়, তা নিয়েও সরকার কাজ করছে।” তিনি আরও বলেন, সাধারণত যাত্রী পরিবহণকে প্রাধান্য দেওয়া হলেও, বর্তমানে বিমানে পণ্য পরিবহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইনে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে তিনি প্রবাসীদের পরামর্শ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03