সর্বশেষ

সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হুতিদের ভয়াবহ হামলা

Saudi arabiaWeb Popup (3)

সৌদি আরবের একটি তেল শোধনাগার ও রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে তারা এই দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার পর সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে তিন ধাপে হামলা চালানো হয়েছে। হুতিদের দাবি, এসব হামলা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে এবং এতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইয়েমেনের লাহিজ, সানা ও অন্যান্য গভর্নরেটে সৌদি জোটের হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের অভ্যন্তরে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনা বৃদ্ধির জবাবে উত্তেজনা বৃদ্ধি’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি সৌদি সেনাদের সমাবেশস্থল ও সামরিক কর্মকর্তাদেরও কঠোর লক্ষ্যবস্তু বানানো হবে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)