সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথিমধ্যে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁর বাইসাইকেলটিকে সজোরে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
আরও
মাসুদের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো আহাম্মদপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









