Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

1794452218 b68d3537f00817e84aef72c79308f067Web Popup (3)

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে এ ঘটনা ঘটে। তবে এর আগেই সৌদির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করে। মাঝ আকাশে ধ্বংস হওয়ার পর এর টুকরো অংশগুলো ওই গ্রামে গিয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা সরাসরি এই হামলা চালিয়েছিল। এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলেও একটি ড্রোন শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করা হয়েছে। এর ঠিক আগের দিন বুধবার (১১ নভেম্বর) হুতিদের ছোড়া অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছিল সৌদি জোট।

জোটের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পশ্চিমাঞ্চল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এছাড়া মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসা আরও দুটি ড্রোনও আকাশেই নিষ্ক্রিয় করা হয়। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি জোটের ধারাবাহিক অভিযানের জবাবে হুতি বিদ্রোহীরাও সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বারবার এ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়িয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)