সর্বশেষ

সৌদিতে সুযোগ পেলেই ভিক্ষা করেন প্রবাসীরা!

084439 bangladesh pratidin RiyadhWeb Popup (3)

সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে সুযোগ পেলেই ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন প্রবাসীরা, এতে সেদেশের মাটিতে প্রবাসীদের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি দেশটির কাসিম অঞ্চলে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বেশ কয়েকজন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রবাসী নারীরাও রয়েছেন।

ভিডিওতে দেখা যায়, মসজিদ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভিক্ষা করছিলেন অভিযুক্তরা। এর মধ্যে এক মসজিদে মুসল্লিদের নামাজ শেষে বের হওয়ার সময় সাহায্য চাওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একই কায়দায় ভিক্ষা করার সময় এক ইয়েমেনি নারী এবং বাণিজ্যিক দোকানের সামনে সরাসরি ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকায় একই দেশের আরেক নারীকে আটক করে পুলিশ।

সৌদিতে প্রবাসীদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় সুযোগ পেয়ে ভিক্ষা করতে গিয়ে বহু প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। কাজের উদ্দেশ্যে গিয়ে এমন অনৈতিক ও বেআইনি কাজে যুক্ত হওয়ায় একদিকে যেমন প্রবাসীরা আইনি জটিলতায় পড়ছেন, অন্যদিকে তাদের নিজ দেশের ব্যাপক বদনাম হচ্ছে। কঠোর আইনের দেশটিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup