Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে নতুন বিপদের পূর্বাভাস

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবের বেশির ভাগ অঞ্চলে আগামী রোববার পর্যন্ত বিভিন্ন মাত্রার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ -এনসিএম। এই সময়ে শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে সৃষ্ট ধূলিঝড় বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এবং উপকূলীয় অঞ্চলে উঁচু ঢেউ আছড়ে পড়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রিয়াদ ও এর আশপাশের প্রদেশগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিরিয়াহ, আল-মুজাইমিয়া, আল-খারজ থেকে শুরু করে ওয়াদি আল-দাওয়াসির ও আস-সুলায়য়িল পর্যন্ত বৃষ্টির প্রভাব থাকবে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এসব এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে মক্কা অঞ্চলের তাইফ, মায়সান, তুরবাহসহ বেশ কয়েকটি প্রদেশে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

বৃষ্টির এই ধারা সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল-জউফ, তাবুক, মদিনা, হাইল এবং কাসিম অঞ্চলেও ছড়িয়ে পড়বে। আল-বাহা অঞ্চল ও এর আশপাশের এলাকাগুলোতে রোববার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসির অঞ্চলের আভা, খামিস মুশাইত থেকে শুরু করে জাজান অঞ্চলের আল-আরদাহ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের হাফর আল-বাতিন ও আল-খাফজিতেও একই সময় পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এনসিএম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate