সর্বশেষ

সৌদিতে সবাইকে রমজানের চাঁদ দেখার আহ্বান

Image 175852ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলমানের প্রতি এই আহ্বান জানানো হয়।

সৌদি সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পেলে তিনি যেন নিকটস্থ আদালতে বিষয়টি জানান এবং সেখানে তার সাক্ষ্য লিপিবদ্ধ করেন। যদি সরাসরি আদালতে যাওয়া সম্ভব না হয়, তবে নিকটস্থ কোনো সেন্টারের সহায়তা নিয়ে আদালতে খবর পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

পবিত্র রমজান মাসের গুরুত্ব বিবেচনায় চাঁদ দেখার এই কাজে যারা অংশ নেবেন, তাদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এ ছাড়া চাঁদ দেখার জন্য গঠিত আঞ্চলিক কমিটিগুলোতে যোগ দিয়ে এই পুণ্যময় কাজে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate