Long Popup (2)
সর্বশেষ

এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় ১৫ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত যৌথ অভিযানে মোট ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিক ট্রাভেল ও কর্মসংস্থানের মৌসুম সামনে রেখে অভিযান আরও জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৪ হাজার ২৭ জন আবাসন আইন, ৪ হাজার ৭৮১ জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে।

এছাড়া ৪ হাজার ৭৮৪ জনকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আইনগত নিষ্পত্তির পর ১৪ হাজার ৯১৬ জন অভিবাসীকে ইতোমধ্যে নিজ দেশে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সীমান্ত রক্ষী বাহিনী জানায়, গত সপ্তাহে এক হাজার ৯২৪ জন বিদেশি নাগরিক সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ৩২ জন সৌদি আরব থেকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় ধরা পড়েন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate