Long Popup (2)
সর্বশেষ

মক্কাসহ সৌদির একাধিক শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা

Work opportunities for expatriates in saudi arabia are being limited to three sectorsProbashircityWebPopupUpdate

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ পরিস্থিতিতে দেশটির সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ঝুঁকিপূর্ণ উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের স্থানে সাঁতার কাটা বা অবস্থান করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেছে সিভিল ডিফেন্স।

পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, যা ধুলা ও বালুঝড় সৃষ্টি করতে পারে। এর মধ্যে তাইফ, মাইসান, আদহাম, আল-আরদিয়াত, আল-লেইথ ও কুনফুদাহ এলাকা বিশেষভাবে প্রভাবিত হতে পারে।

এছাড়া জাজান, আসির ও আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসব এলাকায়ও স্থানীয়দের যথাযথ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate