সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Bangladeshi killed in road accident in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের কামরুল হাসান (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে রাজধানী রিয়াদের মালাজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ফুড ডেলিভারি করার সময় তার বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রবাসী মানিক হোসেন জানান, কামরুল প্রতিদিনের মতো ডেলিভারি করতে বেরিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের নিচে চলে যান। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিহতের চাচা রাজু তপদার জানান, স্থানীয়রা কামরুলকে ‘কামু’ নামে বেশি চেনেন। তিনি বলেন, “বয়সে সমান, একই ক্লাসে পড়েছি, খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি – সবই একসাথে। এমন মৃত্যু সত্যিই সহ্য করা কঠিন।”

রাজু আরও জানিয়েছেন, কামরুল তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। ২০২১ সালে বিবাহিত কামরুল প্রায় এক বছর পর প্রবাসে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে দুই মাস অবস্থান করেন এবং ওই সময়ই তার বাবা মারা যান। প্রায় তিন মাস আগে আবার সৌদি আরবে ফেরেন। তাঁর দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

স্থানীয় ও প্রবাসী বন্ধুবান্ধবরা কামরুলের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate