সর্বশেষ

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া, সৌদি আরবে প্রবাসীর মৃত্যু!

An expatriate dies in saudi arabia after a fight over smoking a cigarette!Web Popup (3)

সৌদি আরবের রিয়াদে ধূমপান নিষেধ করায় রুমমেটের হামলায় মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার মুরাদনগরের প্রবাসী কবির ভূঁইয়া (৪৫)। গত ১৬ জুন ঘটনার পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১৮ জুন) রাতে তার মৃত্যু হয়। নিহত কবির ভূঁইয়া দীর্ঘ আট বছর ধরে রিয়াদের একটি বলদিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তিনি চার সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা গেছে, কবির ভূঁইয়া রিয়াদে চারজন প্রবাসীর সঙ্গে একটি রুমে থাকতেন। ঘটনার দিন কাজ শেষে রুমে ফিরে তিনি দেখেন, রুমমেট সাইফুল ইসলাম পলক রুমের ভেতর ধূমপান করছেন। এ সময় কবির তাকে বাইরে গিয়ে ধূমপান করতে বললে পলক ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এতে কবির মারাত্মকভাবে আহত হন এবং পরে তার কিডনিতে গুরুতর জখম হয়।

নিহতের বড় ভাই ফরিদ ভূঁইয়া জানান, ভাইয়ের সঙ্গে ঘটনার পর তিনি ফোনে কথা বলেছিলেন। কবির জানিয়েছিলেন, রুমের ভেতরে ধোঁয়ায় দমবন্ধ হচ্ছিল, তাই তিনি পলককে ধূমপানের জন্য বাইরে যেতে বলেন। এতে সে রেগে গিয়ে বেধড়ক মারধর করে। তার হামলার কারণেই কিডনিতে আঘাত পেয়ে কবির মারা যান বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত সাইফুল ইসলাম পলক পালিয়ে গেছেন। রিয়াদ পুলিশ তার বিরুদ্ধে একটি অভিযোগ গ্রহণ করেছে এবং তাকে খুঁজে বের করতে তদন্ত চলছে। সাইফুল নোয়াখালী সদর উপজেলার পশ্চিম শোলকিয়া দত্তবাড়ি গ্রামের মো. সেলিমের ছেলে।

নিহতের পরিবার সরকারের কাছে দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। একই সঙ্গে তারা কবির ভূঁইয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup