সর্বশেষ

মদ বিক্রির লাইসেন্স দেওয়ার খবর ভিত্তিহীন: সৌদি কর্তৃপক্ষ

Saudi source denies recent media reports regarding alcohol in the kingdomProbashir city Popup 19 03

সৌদি আরব ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দিতে যাচ্ছে—বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দায়িত্বশীল সৌদি সূত্র। সূত্রটি জানায়, সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং প্রচারিত তথ্য দেশটির বিদ্যমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খবর আরব নিউজের

সূত্রটি আরব নিউজ-কে জানায়, সৌদি আরবের পর্যটন খাত বিকাশের লক্ষ্যে দেশটি একটি অনন্য ও সংস্কৃতিনির্ভর অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা আন্তর্জাতিক পর্যটকরাও এই নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

অ-মুসলিম কূটনীতিকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়মনীতি স্পষ্ট করে জানানো হয়, নতুন এক কাঠামোর অধীনে সৌদি সরকার কূটনৈতিক চালান ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এখন থেকে অ-মুসলিম দেশের দূতাবাসগুলো আর কূটনৈতিক পণ্য পরিবহনের আওতায় অ্যালকোহলসহ কিছু নির্দিষ্ট সামগ্রী আমদানি করতে পারবে না। তবে কঠোর নিয়ন্ত্রণের আওতায় সীমিত প্রবেশাধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে, যাতে এসব পণ্যের অপব্যবহার রোধ করা যায়।

পর্যটন খাতের অগ্রগতি তুলে ধরে সূত্রটি জানায়, ২০২৪ সালে সৌদি আরব ২৯.৭ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৭.৪ মিলিয়ন। একই সময়ে মোট পর্যটন ব্যয় দাঁড়ায় ২৮৩.৮ বিলিয়ন সৌদি রিয়াল, যার মধ্যে বিদেশি পর্যটকদের ব্যয় ছিল ১৬৮.৫ বিলিয়ন রিয়াল। এ থেকে স্পষ্ট, দেশটির জাতীয় অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ও গতিশীল খাত হিসেবে অবদান রেখে চলেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03