Opens in a new tab
সর্বশেষ

নিরাপত্তা ইস্যুতে সৌদির কঠোর সতর্কবার্তা

সৌদি পুলিশের সতর্কবার্তাWeb Popup (3)

হজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন। হজ পালনে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটি। সর্বশেষ হজযাত্রীদের নিরাপত্তা ও বৈধ সফরের বিষয়ে নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারণামূলক হজের বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। একইসঙ্গে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, চলতি বছর হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি পারমিট পেতে হবে।

মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণা, ২৯ এপ্রিল ওমরাহ ভিসাধারীদের জন্য চূড়ান্ত প্রস্থানের তারিখ। আর হজ মৌসুমকে কেন্দ্র করে গৃহীত বিধিনিষেধ ২৩ এপ্রিল থেকেই কার্যকর হবে। এ সময়ের পর মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সমস্ত বাসিন্দাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ প্রবেশের অনুমতি নিতে হবে। কারণ পারমিট ছাড়া নিরাপত্তা চেকপয়েন্ট পার হতে দেওয়া হবেনা।

ফলে ওয়ার্ক এন্ট্রি পারমিট, মক্কায় অবস্থানের আইডি বা অফিসিয়াল হজ পারমিট ছাড়া যানবাহন এবং বাসিন্দাদের ফিরিয়ে দেয়া হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)