সর্বশেষ

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগে কারাগারে বাংলাদেশি মডেল

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগে কারাগারে বাংলাদেশি মডেলProbashir city Popup 19 03

বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেওয়া সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ এবং তাঁর প্রতি হুমকি ও প্রতারণার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, মেঘনার এক সহযোগী সামির নামের একজনকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, মেঘনাকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ‘অপহরণের’ খবর ছড়িয়ে পড়ার পর ডিএমপি এই ব্যাখ্যা দেয়।

ডিএমপি দাবি করে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, আন্তর্জাতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলার অপচেষ্টা ও দেশের অর্থনৈতিক স্বার্থে আঘাত আনার ষড়যন্ত্রে মেঘনা আলম জড়িত ছিলেন। তারা বলছে, আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে আটক করা হয়েছে এবং মেঘনার আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম বর্তমানে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তাঁর দাবি, রাষ্ট্রদূতের বিরুদ্ধে পোস্ট না করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল এবং কিছু ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে তিনি ফেসবুকে অভিযোগ করেন।

সৌদি রাষ্ট্রদূত তাঁর মেয়াদ শেষ করে ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান, এক নারী তাঁর সঙ্গে প্রতারণা ও হুমকির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হলে পুলিশ তদন্তে নামে। বিষয়টি প্রথমে মেঘনার পরিবারের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03