Long Popup (2)
সর্বশেষ

ওমানের ভিসা নিয়ে দালালের ভয়ঙ্কর ফাঁদ

Oman visa ismailProbashircityWebPopupUpdate

‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’- ফেসবুক খুললেই চোখে পড়ছে এমন সব লোভনীয় বিজ্ঞাপন। স্বপ্ন পূরণের আশায় অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের আগুনে ঘি ঢেলেছে ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি সাধারণ বিজ্ঞপ্তি। পরিস্থিতি বেগতিক দেখে নড়েচড়ে বসেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস, জারি করেছে জরুরি সতর্কতা।

773290927 945416748595533 1399911321183981437 n

মূলত, ওই বিজ্ঞপ্তিটি কোনোভাবেই সাধারণ কর্মী নিয়োগ বা ভিসা চালুর সরকারি ঘোষণা নয়। এটি কেবল ওমানের ‘আল ধাহিরাহ’ অঞ্চলে কৃষিকাজের জন্য সীমিত পরিসরে শ্রমিক চাহিদার একটি প্রাথমিক প্রক্রিয়া মাত্র। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, ওমান সরকার বর্তমানে তাদের ‘ওমানাইজেশন’ নীতির অধীনে বিদেশি কর্মী নিয়োগে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তাই দালাল বা ভুঁইফোড় প্রতিষ্ঠানের ভুয়া আশ্বাসে কান দিয়ে প্রবাসীদের কোনোভাবেই আর্থিক লেনদেন করা যাবে না।

তথ্যপ্রযুক্তির এই যুগে গুজবের ডালপালা ছড়ায় খুব দ্রুত। তাই কর্মসংস্থান বা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা ওমান সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইটের ওপরই আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের রক্ত পানি করা অর্থ যেন কোনো প্রতারকের পকেটে না যায়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate