Long Popup (2)
সর্বশেষ

হটাৎ যেকারণে ফ্রান্সে ছুটছেন ওমান সুলতান

WebsizeProbashircityWebPopupUpdate

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র আমন্ত্রণে রবিবার সরকারি সফরে ফ্রান্সে যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ জুন পর্যন্ত দুই দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হবে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসা ওমান ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই উচ্চপর্যায়ের সফরের মূল লক্ষ্য।

সুলতানের এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও বাণিজ্যিক খাতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পানি শোধনাগার, পরিবেশ, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, পরিবহন এবং জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রায় ২.২৫ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথে চলাচল নিশ্চিত করার বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

ওমানের সুলতানের সাথে এ সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে, যার মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা। ওমান ও ফ্রান্স উভয় দেশের নীতিনির্ধারকরা এই সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখছেন। ওমানের অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং বিনিয়োগের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে এই সফর নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate