Long Popup (2)
সর্বশেষ

সালালায় হামলার পর ওমানে সতর্কতা জারি

Da39b907 d304 4eb1 8884 2a8c4798757dProbashircityWebPopupUpdate

ওমানের সালালাহ বন্দরে জ্বালানি সংরক্ষণাগারে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তবে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সালালাহর বাতাসের মান এখনো নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে তারা।

অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের ফেস মাস্ক পরতে এবং বাড়ির জানালা সার্বক্ষণিক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। পাশাপাশি যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনে তাদের তুলনামূলক নিরাপদ ও উপযুক্ত স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকরা ‘তাকি’ নামের একটি পরিবেশগত মনিটরিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাতাসের রিয়েল-টাইম তথ্য বা তাৎক্ষণিক পরিস্থিতি জানতে পারবেন। একই সঙ্গে গুজব এড়িয়ে সবাইকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, সালালাহ বন্দরে জ্বালানি ট্যাংকারে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। তবে ওমান সরকার নাগরিকদের নিশ্চিত করেছে যে, এই হামলার পরও দেশটিতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হয়নি এবং স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate