Long Popup (2)
সর্বশেষ

ওমানে ঈদের তারিখ ঘোষণা

Oman ismailProbashircityWebPopupUpdate

পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদুল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর।

ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।

তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে। ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয় তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate