সর্বশেষ

যে কারনে বন্ধ থাকবে মাস্কাট দূতাবাস

Embassy in muscatWeb Popup (3)

ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। এই ছুটির কারণে যেসব প্রবাসীর ই-পাসপোর্ট এনরোলমেন্ট ও বিতরণের তারিখ ওই দিনগুলোতে নির্ধারিত ছিল, তাদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল আবেদনকারীর পাসপোর্ট এনরোলমেন্টের তারিখ ১ ও ২ অক্টোবর ছিল, তারা আগামী ৫ থেকে ৯ অক্টোবরের মধ্যে যেকোনো সুবিধাজনক দিনে এসে সেবাটি গ্রহণ করতে পারবেন।

অন্যদিকে, যাদের পাসপোর্ট বিতরণের তারিখ ছুটির দিনে নির্ধারিত ছিল, তারা আগামী ৪ অক্টোবর, শনিবার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। ওইদিন দূতাবাস শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্যই খোলা থাকবে। দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু হবে।

ছুটিকালীন সময়ে যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বরে (৯১৯৯৭৮৫২) যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup