ওমানে সালালাহে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস নতুন এক ই-পাসপোর্ট এপয়েন্টমেন্ট সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে যেসব প্রবাসীর নিকটস্থ জেলা বা পাসপোর্ট অফিসে সরাসরি যাওয়া কঠিন, তারা সহজেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট সম্পর্কিত আবেদন জমা দিতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, যেসব প্রবাসীর পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা নবায়নের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন ফরম জমা দিতে হবে।
অনলাইনে সেবা গ্রহণের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করা আবশ্যক। আবেদনকারী ফর্মটি পূরণ ও জমা দিতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে: https://forms.gle/2qeiLEJSrb4qcV359 ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করলে নির্ধারিত সময়ে দূতাবাসে উপস্থিত হওয়ার সুবিধা নিশ্চিত হবে।
দূতাবাস আরও জানিয়েছে, সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময় এবং নিয়ম অনুসরণ না করলে আবেদন প্রক্রিয়া বাতিল হওয়ার আশঙ্কা থাকে।
বাংলাদেশ দূতাবাস সালালাহ এই ই-পাসপোর্ট এপয়েন্টমেন্ট সেবা প্রবাসী নাগরিকদের জন্য চালু করেছে এবং সকল প্রবাসীকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।











