Long Popup (2)
সর্বশেষ

ওমানে অবৈধভাবে প্রবেশের সময় পাঁচ প্রবাসী গ্রেপ্তার

Five expatriates arrested for illegally entering omanProbashircityWebPopupUpdate

ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) মাস্কাটের সীব এলাকায় অভিযান চালিয়ে চারজন আফ্রিকান অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের সহায়তা করা এক এশীয় নাগরিককেও আটক করা হয়।

ওমান পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেনারেল ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন অধিদপ্তর ও সীব প্রদেশের বিশেষ টাস্কফোর্স পুলিশের যৌথ অভিযানে এ পাঁচজনকে ধরা হয়। অনুপ্রবেশকারীদের সীমান্ত অতিক্রমে সহায়তা এবং গাড়িতে পরিবহনের অভিযোগ রয়েছে আটক এশীয় নাগরিকের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ওমান পুলিশ জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এমন অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate