Long Popup (2)
সর্বশেষ

মাস্কাট বিমানবন্দরে প্রবাসীদের উপর বাড়তি নজরদারি যেকারণে

Muscat AirportProbashircityWebPopupUpdate

প্রবাসীদের একের পর এক চোরাচালানের ঘটনায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের ওপরে বাড়তি নজর রাখা হচ্ছে। গতকাল সোমবারও ৮ কেজির বেশি মারিজুয়ানা বা গাঁজা পাচারের একটি বড় চালান রুখে দিয়েছে ওমানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় এক নারী খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর অত্যন্ত সুকৌশলে গাঁজা লুকিয়ে রেখেছিলেন। পরে তাকে আটক করা হয়।

রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এবং মাদকদ্রব্য প্রতিরোধ প্রশাসন এর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করেন। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর থেকে ৮ কেজির বেশি মারিজুয়ানা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ব্যক্তি অত্যন্ত চতুরতার সাথে মাদকের চালানটি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে পাচারের চেষ্টা করছিল। তবে উন্নত প্রযুক্তির ব্যবহারে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate