সর্বশেষ

হঠাৎ অন্ধকারে ওমান, কয়েক ঘণ্টার চেষ্টায় ফিরল বিদ্যুৎ

MaxresdefaultProbashircityWebPopupUpdate

সোমবার সকালে ঘুম থেকে উঠেই এক অচেনা অভিজ্ঞতার মুখোমুখি হন ওমানের বহু মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, যার ফলে জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে আসে। কয়েক ঘণ্টার এই বিভ্রাট শেষে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনের শুরুতে হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে ওমানের বিস্তীর্ণ এলাকা। যদিও সরকারিভাবে একে আংশিক বিভ্রাট বলা হয়েছিল, এর প্রভাব ছিল ব্যাপক। বিদ্যুৎ না থাকায় বহু মানুষ, বিশেষ করে কর্মজীবী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। দুপুরের দিকেও অনেক এলাকা থেকে বিদ্যুৎ না ফেরার খবর পাওয়া যাচ্ছিল।

তবে, ওমানের জনসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষএক ঘোষণায় জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। এরপরও যদি কারও বিদ্যুৎ পেতে কোনো প্রযুক্তিগত অসুবিধা হয়, তবে তারা যেন সরাসরি ‘১০১১’ নম্বরে ফোন করে জানান।

হঠাৎ করে কেন এমন দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটল, তার কারণ এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। কর্তৃপক্ষ ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate