সর্বশেষ

পরকীয়ার জেরে ওমান প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্ত্রী গ্রেপ্তার

Attempted murder of omani expatriate over wife's affairProbashir city Popup 19 03

নোয়াখালীর বেগমগঞ্জে পরকীয়ার জেরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নাসিম উদ্দিন রাসেলকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি উপজেলার মুজাহিদপুর গ্রামের আতিক উদ্দিনের ছেলে। সম্প্রতি ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন রাসেল।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, বিদেশ থেকে উপার্জিত অর্থ স্ত্রী সাহিদা আক্তার শেলীর নামে পাঠাতেন রাসেল। এ সুযোগে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, শেলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকা প্রেমিকের হাতে তুলে দিতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো।

শনিবার রাতে শেলী তার প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী রাসেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দা ও কুড়াল দিয়ে আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণে তিনি অচেতন হয়ে পড়েন। ঘটনাটি আড়াল করতে শেলী ঘরের আসবাবপত্র এলোমেলো করে বাইরে বেরিয়ে কান্নার ভান করে ডাকাতি হয়েছে বলে নাটক সাজান।

ভোরে শাশুড়ি শামসুন্নাহার কান্নার শব্দ শুনে ঘরে ঢুকে ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং স্ত্রী শেলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় আহতের বাবা আতিক উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শেলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। এদিকে এলাকাবাসী অভিযুক্ত গৃহবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03