সর্বশেষ

ওমানের ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা

Oman visaWeb Popup (3)

ওমান বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে ১০ বছরের জন্য বিশেষ “গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম” চালু করেছে। ভিশন ২০৪০ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এই প্রকল্পে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা দেওয়া হবে বিনিয়োগকারী এবং তাঁদের পরিবারের সদস্যদের। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও এ সুবিধা নিতে পারবেন।

Oman golden visa

সালালাহতে আয়োজিত ‘সাসটেইনেবল বিজনেস এনভায়রনমেন্ট’ ফোরামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে বেসরকারি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞান হস্তান্তরের গতি বাড়ানো হবে। যে কেউ ন্যূনতম দুই লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করলে নবায়নযোগ্য ১০ বছরের আবাসিক ভিসার জন্য যোগ্য হবেন। এ ভিসার আওতায় স্ত্রী, সন্তান ও নিকট আত্মীয়রা বয়স ও সংখ্যার সীমাবদ্ধতা ছাড়াই আবাসিক সুবিধা পাবেন।

গোল্ডেন রেসিডেন্সি দুটি স্তরে বিভক্ত। প্রথম স্তরের ভিসা ১০ বছরের জন্য বৈধ, যা পেতে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে। এটি হতে পারে কোনো কোম্পানিতে অংশীদারিত্ব, সরকারি বন্ড ক্রয় বা রিয়েল এস্টেট কেনার মাধ্যমে। বিকল্পভাবে, কেউ যদি ন্যূনতম ৫০ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান দেন, তাহলেও এ ভিসা পাওয়া যাবে। দ্বিতীয় স্তরের ভিসা পাঁচ বছরের জন্য বৈধ এবং এর জন্য আড়াই লাখ রিয়ালের বিনিয়োগ প্রয়োজন।

এছাড়া বর্তমানে ওমানে কর্মরত বিদেশিরা অবসরের পর সেখানে স্থায়ীভাবে থাকতে চাইলে মাসিক ন্যূনতম চার হাজার রিয়াল স্থায়ী আয় প্রমাণ সাপেক্ষে দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা নিতে পারবেন। প্রথম স্তরের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৫৫১ রিয়াল এবং দ্বিতীয় স্তরের জন্য ৩২৬ রিয়াল।

আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে এবং বৈধ স্বাস্থ্যবীমা থাকতে হবে। তবে এ সুবিধাভোগীরা সরাসরি ওমানি নাগরিকত্ব দাবি করতে পারবেন না; নাগরিকত্ব কেবল প্রযোজ্য আইন অনুযায়ী প্রদান করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup