Long Popup (2)
সর্বশেষ

ওমানে জাদুটোনায় দুই প্রবাসী গ্রেপ্তার

Two expatriates arrested for witchcraft in omanProbashircityWebPopupUpdate

ওমানে প্রতারণা ও জাদুটোনা করার অভিযোগে দুই আফ্রিকান প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তদের ফাঁদে পড়ে এক ওমানি নাগরিক প্রায় আট হাজার রিয়ালেরও বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তরের অভিযানে এই দুই প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাদুটোনার মাধ্যমে মানুষের রোগ সারাতে পারবেন বলে দাবি করে প্রতারণা চালাতেন এবং এই কৌশলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিতেন।

ঘটনার পর রয়্যাল ওমান পুলিশ জনগণকে সতর্ক করেছে। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য সমস্যার সমাধানে অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো বিকল্পে ভরসা করা বিপজ্জনক। প্রতারকদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বলছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate