সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, পাসপোর্ট না নিলে জব্দ

Bangladesh embassy muscat omanWeb Popup (3)

ওমানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মাসকাটস্থ বাংলাদেশ দূতাবাস। মেয়াদোত্তীর্ণ এমআরপি ও ই-পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে কিছু এমআরপি এবং ই-পাসপোর্ট দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। যেসব প্রবাসী এখনও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করেননি, তাঁদেরকে জরুরি ভিত্তিতে ওমান পোস্ট অথবা সরাসরি দূতাবাস থেকে নিজ নিজ পাসপোর্ট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, দীর্ঘদিন অব্যবহৃত থাকলে এসব পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে। তাই প্রবাসীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মাসকাটস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই নির্দেশনা গুরুত্ব সহকারে মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup