Long Popup (2)
সর্বশেষ

ওমানে যেভাবে মিলবে ৩ বছরের ভিসা

Oman visa on arrivalProbashircityWebPopupUpdate

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সম্প্রতি ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ও ফি কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে এক থেকে তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ফি ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ ওমানি রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ ওমানি রিয়াল দিতে হবে। হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হলে নতুন কার্ডের জন্য ২০ রিয়াল ফি নিতে হবে।

ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি ১০ রিয়াল রাখা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি জানিয়েছে, নবায়ন আবশ্যকীয় এবং মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে করতে হবে। নতুন নিয়ম প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প দিতে প্রণীত হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছেন, যার মধ্যে ১৪ লাখ বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে ও ৩ লাখ ৪৯ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত। এই পরিবর্তন তাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate