সর্বশেষ

ওমানে ভিসা আবেদনকারী প্রবাসীদের জন্য সতর্কবার্তা

Stay away from intermediaries, embassy of italy in oman tells visa applicantsWeb Popup (3)

ওমানে অবস্থিত ইতালির দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ফাঁদে না পড়ার জন্য। প্রবাসী বাংলাদেশীসহ  অনেকেই ওমান থেকে ইউরোপে, বিশেষত ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন, এই সুযোগে একটি চক্র টাকা নিয়ে ভুয়া সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন বা প্রক্রিয়া সহজ করার নামে অর্থ চাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, “কেউ যদি বিশেষ সুযোগ দিয়ে ভিসা পাইয়ে দেওয়ার দাবি করে, তবে তা সম্পূর্ণ প্রতারণা। অস্পষ্ট বা ভুল আবেদন হলে ভিসা বাতিল হবে।”

ইতালির ভিসা পাওয়ার জন্য শুধুমাত্র VFS Global নির্ধারিত অফিস হিসেবে কাজ করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এর বাইরে সেবার বিনিময়ে টাকা দাবি করে, তবে সরাসরি দূতাবাসে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পূর্ণ ফ্রি, এবং আবেদনকারীর নিজস্ব তথ্য প্রদান বাধ্যতামূলক। অন্যের নামে বা ভুল তথ্য দিয়ে বুকিং করা হলে তা বাতিল হয়ে যাবে।

এছাড়া, ভিসা সিদ্ধান্ত শুধুমাত্র ইতালির দূতাবাসের এখতিয়ারভুক্ত – স্থানীয় কোনো কর্মীর নয়। ভ্রমণের কমপক্ষে এক মাস আগেই আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup