সর্বশেষ

জমে উঠেছে মাস্কাট বইমেলা, চলবে ৩ মে পর্যন্ত

Muscat book fair is packed, will continue until may 3ProbashircityWebPopupUpdate

বইপ্রেমীদের উন্মাদনায় জমে উঠেছে মাস্কাট আন্তর্জাতিক বইমেলা। এবছর জাঁকজমকপূর্ণ আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শারজাহর শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও শুক্রবার মেলা থেকে ঘুরে গেছেন। জানা গেছে, তার লেখা একটি বইয়ের অ্যারাবিক অনুলিপি মেলায় পাওয়া যাচ্ছে।

এবার ৩৫টি দেশের ৬৭৪টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে বইমেলায়, যার মধ্যে ৬৪০টি সরাসরি এবং ৩৪টি স্থানীয় ও আঞ্চলিক এজেন্সির মাধ্যমে অংশ নিচ্ছে।

মেলার ডিজিটাল ক্যাটালগে তালিকাভুক্ত হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৪১টি বই — এর মধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৪১৩টি আরবি এবং ২ লাখ ১৩ হাজার ৬১০টি বিভিন্ন বিদেশি ভাষায় প্রকাশিত।

আয়োজনে ওমানের সাহিত্য ঐতিহ্যকেও গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শিত হচ্ছে ২৭ হাজার ৪৬৪টি ওমানি লেখকের রচনা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। স্কুল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দিনে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে— নারী শিক্ষার্থীরা ২৭ এপ্রিল ছাড়াও ২৯ এপ্রিল ও ১ মে এবং ছাত্ররা ২৮ এপ্রিল ও ৩০ এপ্রিল মেলায় যেতে পারবেন। সময়সীমা না বাড়ালে এবারের বইমেলা চলবে আগামী ৩ মে পর্যন্ত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate