সর্বশেষ

ওমানের সৌন্দর্যে মুগ্ধ রাশিয়ান পর্যটক ও শিক্ষার্থীরা

ওমানের সৌন্দর্যে মুগ্ধ রাশিয়ান পর্যটক ও শিক্ষার্থীরাProbashir city Popup 19 03

ওমানের মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপত্য, আধুনিক সুযোগ-সুবিধা এবং স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা দিনদিন আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়ছে। আরব সাগর ও ওমান উপসাগরের মোহনায় অবস্থিত এই দেশটি পর্যটন, শিক্ষা, আবাসন ও বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। এসব কারণেই সম্প্রতি দেশটিতে বেড়েছে রুশ নাগরিকদের উপস্থিতি।

ওমানে অবস্থিত ‘সুলতান কাবুস ইনস্টিটিউট ফর টিচিং অ্যারাবিক টু নন-নেটিভ স্পিকার্স’-এ অধ্যয়নরত রুশ ছাত্রী মার্তা পারামোনোভা জানান, গবেষণার সূত্র ধরে প্রথম ওমান সম্পর্কে জানার সুযোগ পান তিনি। দেশটির শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন দেখে তিনি মুগ্ধ হন। এরপর বন্ধুদের উৎসাহে আরবি শেখার উদ্দেশ্যে ওমানে আসেন। মার্তা বলেন, “ওমানিদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ সত্যিই অনন্য। নিজওয়া ও বাহলার ঐতিহ্যবাহী স্থানগুলোর সংরক্ষণ ও ঐতিহাসিক পরিবেশ বজায় রাখার উদ্যোগ আমাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।”

ওমানের সৌন্দর্যে মুগ্ধ রাশিয়ান পর্যটক ও শিক্ষার্থী

ধোফার সফরে আসা রুশ পর্যটক ইন্না ও ইয়েলেনাও জানান, ওমানের আতিথেয়তা, নিরাপত্তা ও প্রকৃতির সৌন্দর্যে তারা অভিভূত। ইন্না বলেন, “এই দেশটির মানুষের ব্যবহার, ধোফারের সূর্যাস্ত ও প্রাচীন স্থাপনাগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি সবাইকে ওমান ভ্রমণের পরামর্শ দেব।” অন্যদিকে, ইয়েলেনা বলেন, “এর আগে অনেক আরব দেশ ঘুরেছি, কিন্তু ওমান যেন এক জীবন্ত রূপকথা। মরুভূমি, পাহাড় আর স্থানীয় খাবারের স্বাদ আমাকে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে।”

ওমানে রুশ প্রবাসীদের সংগঠন ‘রাশিয়ান বোর্ড’-এর প্রধান ডঃ ইগর ইগরোভ জানান, রাশিয়ানরা ওমানে নিজেদের নিরাপদ ও স্বাগত বোধ করেন। দেশটির প্রকৃতি, যেমন মরুভূমিতে ক্যাম্পিং, পাহাড়ে চড়া ও সৈকতে অবকাশ যাপন, তাদের জন্য খুবই জনপ্রিয়। তিনি বলেন, “প্রতি বছর প্রায় ৫০ হাজার রাশিয়ান পর্যটক ওমান ভ্রমণে আসেন। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই সংখ্যা বাড়ছে।” তিনি রুশ বিনিয়োগকারীদের তেল-গ্যাস, খাদ্য, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে ওমানে বিনিয়োগে উৎসাহিত করছেন।

রাশিয়ান হাউসের প্রধান আনা পোপোভা জানান, মাস্কাটে সম্প্রতি অনুষ্ঠিত স্প্রিং ফেস্টিভ্যালে ওমানি ও রাশিয়ান শিল্পীরা একসঙ্গে নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা দুই দেশের সংস্কৃতির মিলন ঘটায়। তিনি বলেন, “রুশ দর্শনার্থীরা ওমানের আতিথেয়তায় মুগ্ধ এবং ওমানিরাও রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য দেখে আনন্দিত।”

তিনি আরও জানান, আরবি ভাষা শেখার জন্য এখন ওমান রুশ শিক্ষার্থীদের কাছে একটি পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। একইসাথে ওমানি ও অন্যান্য দেশের শিক্ষার্থীরাও রাশিয়ান ভাষা শেখার আগ্রহ দেখাচ্ছেন। ওমান এয়ারের সরাসরি ফ্লাইট এবং রয়্যাল অপেরা হাউস মাস্কাটের পরিবেশনা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03