সর্বশেষ

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যুWeb Popup (3)

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে দোলন মহাজন (৫৫) নামে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

দোলন উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের সুরেশ মহাজনের ছেলে।

জানা গেছে, দোলন মহাজন দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে দর্জির কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাসায় মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দোলন মহাজনের দুই ছেলে রয়েছে। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

তার ভাগিনা বাবলু মল্লিক জানান, দুই বছর আগে দেশে ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আবারও মামা ওমান যান। এই ঈদের পরে দেশে আসার কথা ছিল। মামার মরদেহ ওমানের পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ ওমানের ইবরিতে একটি হাসপাতালের মর্গে আছেন। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup