সর্বশেষ

ওমানে বসেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ উপদেষ্টার

ওমানে থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ উপদেষ্টারProbashircityWebPopupUpdate

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মাস্কাটে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

গত ১৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তৌহিদ।

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমি তাকে (জয়শঙ্কর) আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, আমাদের তো পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গেছেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব।

আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্করের কী বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, তিনি ইতিবাচক।

তৌহিদ হোসেন বলেন, শুরুতে তো (অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর) যে টানাপোড়ন ছিল সেটা সবাই জানে। আমরা স্বীকারও করেছিলাম। ব্যবসা মোটামুটি পিকআপ করেছে। দেখা গেছে যে, আগের লেভেলে পৌঁছে গেছে, এগুলো ইন্ডিকেশন। কিছু টানাপোড়ন এখনও রয়ে গেছে, যেমন-ভিসাসহ কিছু সমস্যা আছে। কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে, এগুলো সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশনে আমাদের পৌঁছাতে হবে।

দুই দেশের টানাপোড়েনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা নির্দিষ্ট করে বলিনি যে, এই উদ্বেগ আছে। আমরা স্বীকার করেছি, কিছু উদ্বেগ রয়ে গেছে, এগুলো আমাদের দূর করতে হবে। দুইপক্ষ একমত এগুলো দূর করতে হবে, সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আলোচনায় উপদেষ্টা বলেন, ওটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলো নিয়ে কথা বলেছি।

শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্নে উপদেষ্টা বলেন, সরিয়ে রাখার ব্যাপার না। কোর্ট চেয়েছে তাকে, আমরা অনুরোধ করেছি ফেরত দেওয়ার জন্য, তার মানে এই নয় যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকব।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate