Long Popup (2)
সর্বশেষ

ওমানের গণমাধ্যমের শিরোনাম ‘বাংলাদেশ’

ওমানের গণমাধ্যমের শিরোনাম 'বাংলাদেশ'ProbashircityWebPopupUpdate

বহুদিন পর বাংলাদেশ আবারও মধ্যপ্রাচ্য ও ওমানের শীর্ষ গণমাধ্যমগুলোর শিরোনামে স্থান পেয়েছে। বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরপরই উত্তপ্ত জনতা রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন এবং ধানমণ্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এই ঘটনা নিয়ে ওমানের শীর্ষ সংবাদমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশে হাসিনার পরিবারের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে মাস্কাট ডেইলি।

ওমানের গণমাধ্যমের শিরোনাম 'বাংলাদেশ'

একই শিরোনামে প্রতিবেদন করেছে ওমান অবজার্ভার এবং টাইমস অফ ওমান। এছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজসহ অন্যান্য আন্তর্জাতিক মাধ্যমেও এ ঘটনা গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

বিক্ষোভের এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ঘটনাকে দেশের রাজনৈতিক অস্থিরতার একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন। এদিকে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate