সর্বশেষ

ওমান প্রবাসীদের আজ থেকে টানা ছুটি শুরু

পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত ওমানসহ মুসলিম বিশ্বProbashircityWebPopupUpdate

ওমানে শবে মেরাজ পালিত হয়েছে আগেই। তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে দিনটির জন্য বরাদ্দ ছুটি দেওয়া হচ্ছে বৃহস্পতিবার।

শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ৩০ জানুয়ারি ওমানের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে। পরবর্তী ২ দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা ৩ দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা।

এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কর্মীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। তবে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের জন্য নিয়োগকর্তাদের অতিরিক্ত ভাতা প্রদানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এদিকে, শবে মেরাজের ছুটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটও বৃহস্পতিবার তাদের কার্যক্রম বন্ধ রাখবে। তবে, অঞ্চলভিত্তিক কনস্যুলার সেবা ঘোষিত সময়ে চালু থাকবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে রমজান মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

রমজানের চাঁদ দেখা গেলে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞদের ধারণা, ২৮ ফেব্রুয়ারি রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যে রমজানের সূচনা হবে।

ওমানসহ মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবে মেরাজ পালন করেছেন এবং রমজানের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate