সর্বশেষ

কুয়েতে চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় নিহত ১

6a6b10eef3f73Web Popup (3)

কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় এক কর্মী নিহত হয়েছেন। এই হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল-আতওয়ান জানান, হামলার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করে এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় চালায়। তবে হামলাটি ঠিক কীভাবে চালানো হয়েছে বা নিহত কর্মীর পরিচয় কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মু

খপাত্র সৌদ আল-আতওয়ান আরও জানান, কুয়েতের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি সব নাগরিক ও বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গেও কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটেই কুয়েতের এই স্থাপনায় হামলার ঘটনা ঘটল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup