সর্বশেষ

কুয়েতে হামলায় ৪ বাংলাদেশি রক্তাক্ত, জরুরি বার্তা

KuyyetWeb Popup (3)

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খবর রাখছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

23.1

বুধবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আঞ্চলিক অস্থিরতার ধারাবাহিকতায় সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যও জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার।

নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup