Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

আমিরাতের দুর্ঘটনার ভিডিও ভাইরাল, নিহতের সংখ্যা বাড়ছেই

6b33259a 77b2 4abc b5da 37633d6cbd6d (1)Web Popup (3)

ভিডিওটি আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার। এতে অন্তত ১৪ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হয়েছেন। খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা মুহূর্তের মধ্যে আশপাশের অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় মহাসড়কে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন। ধীরগতির কারণে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি থেমে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে থেমে থাকা ওই গাড়িগুলোর ওপর আছড়ে পড়ে।

নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক থাকলেও বেশ কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে আমিরাত, ভারত, পাকিস্তান, ওমান, জর্ডান, মিশর ও ব্রাজিলের নাগরিকরা রয়েছেন। চিকিৎসা শেষে ১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাকি ১৫ জনের চিকিৎসা এখনো চলছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)