Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে স্ত্রীসহ ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ সেলিব্রেটি

560531af 8699 4540 8938 51c652687ab1ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর ‘বিগ ফ্র্যাংক’ জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনলাইনে শেয়ার করা একটি আবেগঘন ভিডিওতে ফ্র্যাংককে ইসলাম ধর্মের ঘোষণামূলক বাক্য পবিত্র শাহাদাহ পাঠ করতে দেখা যায়। পরে তিনি জানান, তাঁর স্ত্রীও ইসলাম গ্রহণ করেছেন। এই ঘটনাকে তাঁদের পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জীবন বদলে দেওয়া এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ফ্র্যাংক জানান, নিজস্ব পড়াশোনা ও গবেষণা, ইসলামি চিন্তাবিদদের সঙ্গে আলোচনা এবং আজমানের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমেই তাঁর ইসলাম সম্পর্কে জানার পথচলা শুরু হয়। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসের চমৎকার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইসলাম গ্রহণের এই ঘোষণা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই দম্পতিকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে তাঁদের বিশ্বাসের এই নতুন অধ্যায়ের সূচনায় স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate