সর্বশেষ

‘লাল গালিচায়’ কয়েক সেকেন্ড হাঁটলেই ইমিগ্রেশন পার, দেখাতে হবে না পাসপোর্ট

You can clear immigration in just a few seconds on the 'red carpet', no need to show your passportProbashir city Popup 19 03

বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার ঝামেলা এড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে দুবাই বিমানবন্দর। এখানে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ‘রেড কার্পেট’, যেখানে যাত্রী কেবল একটি করিডর দিয়ে হাঁটলেই মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ব্যবস্থায় যাত্রীদের আর পাসপোর্ট বা বোর্ডিং পাস দেখাতে হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। স্মার্ট করিডর বা ‘রেড কার্পেটে’ হাঁটার সাথে সাথেই যাত্রীর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। এ প্রযুক্তি প্রথমবারের মতো চালু করেছে দুবাই বিমানবন্দর, জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) সহযোগিতায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে। জিডিআরএফএ–এর সহকারী উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার ওয়ালিদ আহমেদ সাঈদ বলেন, “বিশ্বে প্রথমবারের মতো চালু হওয়া এই পরিষেবায় কোনো ধরনের নথি প্রদর্শনের প্রয়োজন নেই। যাত্রীরা করিডর দিয়ে হাঁটলেই কয়েক সেকেন্ডের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।”

প্রযুক্তির মূল ভরসা হলো এআই ও বায়োমেট্রিক ক্যামেরা, যা যাত্রীর পরিচয়, বুকিং তথ্য ও প্রস্থানের অনুমোদন মুহূর্তেই নিশ্চিত করে। যাত্রীরা এ অভিজ্ঞতাকে ‘জাদুর মতো’ বলে উল্লেখ করেছেন।

বর্তমানে এটি কেবল দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩–এ চালু হয়েছে। তবে শিগগিরই অন্যান্য টার্মিনালেও এ প্রযুক্তি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিগেডিয়ার সাঈদ বলেন, “এটি কেবল একটি করিডর নয়, বরং সারা বিশ্বের জন্য দুবাইয়ের পক্ষ থেকে বার্তা— ভবিষ্যতের যাত্রা এখান থেকেই শুরু।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03