সর্বশেষ

৬৮ কোটির লটারি জিতলেন আমিরাত প্রবাসী সবুজ

Emirati expatriate sabuj wins rs 68 crore lotteryCity ads Investment (1)

চাঁদপুরের সবুজ মিয়া আমির দুবাইয়ে লটারি কিনে এক ঝটকায় হয়ে গেছেন কোটিপতি। মাত্র এক হাজার দিরহামের টিকিট কিনে তিনি জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা সমপরিমাণ।

জানা গেছে, পেশায় দর্জি সবুজ গত ২৯ জুলাই আবুধাবির ড্রাগন মার্ট এলাকা থেকে ‘বিগ টিকিট লটারির’ ২৭৭ সিরিজের একটি টিকিট ক্রয় করেন। এ সময় তিনি আরও দুটি টিকিট বিনামূল্যে পান। গত ৩ আগস্ট অনুষ্ঠিত ড্রতে ‘১৯৪৫৬০’ নম্বর টিকিটটি তার ভাগ্য বদলে দেয়। আয়োজকরা ইতোমধ্যে পুরস্কারের অর্থ তার হাতে তুলে দিয়েছেন।

সবুজের সহকর্মী জাকির হোসেন জানান, লটারির টিকিট কেনার জন্য প্রথমে সবুজের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। পরে তিনি ৫০০ দিরহাম ধার করে টিকিট সংগ্রহ করেন। লটারি জেতার পর থেকে অসংখ্য ফোন আসতে থাকায় তিনি মোবাইল বন্ধ রেখেছেন। এই বিপুল অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা এখনও প্রকাশ করেননি তিনি।

সবুজের পরিবার জানায়, প্রায় ১০-১২ বছর আগে পরিবারের হাল ধরতে তিনি প্রবাসে যান। নদীভাঙনে গৃহহীন হওয়ার পর দুবাই থেকে উপার্জিত অর্থ দিয়ে গাজীপুরের কাশিমপুরে বাড়ি নির্মাণ করেন। লটারি জয়ের খবরে তার পরিবার ও এলাকা জুড়ে এখন আনন্দের বন্যা বইছে।

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছিলেন। এই পুরস্কার তার জীবন পাল্টে দেবে।” তবে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও সবুজ বর্তমানে ফোনে সাড়া দিচ্ছেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup