সর্বশেষ

ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক

Turkey and israeli mapProbashircityWebPopupUpdate

গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের প্রতিবাদে ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। শুক্রবার (২৯ আগস্ট) আঙ্কারায় সংসদীয় বিতর্কে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলো আর ইসরায়েলি বন্দরে যাবে না এবং ইসরায়েলি বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।”

উল্লেখ্য, গত বছর মে মাসে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবিতে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল। তুরস্কের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি তুর্কি গণমাধ্যমে ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হলেও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ওই প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি পতাকাবাহী জাহাজ তুরস্কে ভিড়তে পারেনি এবং তুর্কি জাহাজগুলোও ইসরায়েলি বন্দরে প্রবেশে বাধার মুখে পড়ে।

আঙ্কারা সবসময় গাজায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের পদক্ষেপকে “গণহত্যা” হিসেবে অভিহিত করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। এর আগে গত নভেম্বরে আজারবাইজানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিমানকেও তুরস্ক তার আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate