সর্বশেষ

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল

Bangladesh will not be stuck in the middle east labor market asif nazrulWeb Popup (3)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য মন্ত্রণালয় গত এক বছরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, জুলাই মাসের অভ্যুত্থানে সংহতি জানানো কিছু প্রবাসীকে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবে আটক করা হয়েছিল। এসব প্রবাসীর মধ্যে ১৮৭৬ জনকে ইতিমধ্যেই মুক্তি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয়, মন্ত্রণালয় নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগ নিচ্ছে। আরব আমিরাতসহ কয়েকটি দেশে ‘ল’ফার্ম প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। নারী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া নিয়মিত করার বিষয়েও কাজ চলমান রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কেও তিনি বলেন, পূর্ব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। বিশেষ করে কেয়ারগিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী বিদেশে পাঠানো সম্ভব হয়।

রেমিট্যান্স প্রেরণের ব্যবস্থাও সহজ করা হয়েছে। প্রবাসীরা সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এক বছরের মধ্যে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় আইনি সংস্কার কার্যকর করা হয়েছে। পুরো সংস্কার এক বছরে সম্ভব না হলেও ফাউন্ডেশন তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিকতা বজায় রাখলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup