সর্বশেষ

ইসরাইলে এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

Yemen fires missiles at israelProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার (২৮ জুন) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে অধিকৃত ফিলিস্তিনের উদ্দেশে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরাইলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সতর্কতা জারি করে জানায়, দক্ষিণ, পশ্চিম এবং মধ্য নেগেভ, জুডিয়া, লাখিশ, মৃত সাগর এবং আরাবা অঞ্চলসহ একাধিক এলাকায় শিগগিরই সতর্ক সংকেত সক্রিয় করা হতে পারে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে এ ধরনের পাল্টা হামলা চালানো হতে পারে।

অন্যদিকে, একই দিনে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের এসলামশাহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এলাকাজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংবাদমাধ্যমটির পোস্ট করা ভিডিও ফুটেজে বিস্ফোরণের শব্দ ও আকাশে আলোর ঝলকানি স্পষ্ট দেখা গেছে। তবে এই বিস্ফোরণগুলোর প্রকৃতি, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate