সর্বশেষ

ট্রাম্পের হুমকির পরই ইরানে একাধিক বিস্ফোরণ

Multiple explosions in tehran after trump's threatWeb Popup (3)

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের এসলামশাহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে কর্তৃপক্ষ। বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলকানির দৃশ্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ জুন) ইরান ইন্টারন্যাশনাল এক লাইভ প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ এবং আকাশে আলোর ঝলকানি স্পষ্টভাবে ধরা পড়ে।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে, গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে। ইরান আশঙ্কা প্রকাশ করেছে, ইসরায়েল যে কোনো মুহূর্তে আবার হামলা চালাতে পারে।

এদিকে, পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হয়, তবে দেশটির ওপর আবারও বোমা হামলা চালানো হবে।

এ নিয়ে ন্যাটো সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অবশ্যই হামলা চালানো হবে।” তিনি আরও জানান, ইরান বর্তমানে পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র নজর রাখছে দেশটির ওপর। সবমিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup