সর্বশেষ

আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা মোসাদের

Mossad announces medical assistance to injured iraniansWeb Popup (3)

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ফার্সি ভাষায় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে এই ঘোষণা দেয় সংস্থাটি। এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপে যোগাযোগ করলে ইরানিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।

মোসাদের পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। অথচ ইরানি শাসকগোষ্ঠী নাগরিকদের দুঃখ-দুর্দশা উপেক্ষা করে অন্য বিষয়ে মনোনিবেশ করছে। এই প্রেক্ষাপটে, মোসাদ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানায়।

তবে কীভাবে এই সহায়তা পৌঁছানো হবে, তা এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি। ধারণা করা হচ্ছে, মোসাদ ক্ষতিগ্রস্ত ইরানিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কৌশল হিসেবে এই বার্তা দিয়েছে, যার পেছনে রয়েছে কৌশলগত উদ্দেশ্যও।

এদিকে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলকে ‘ভ্রান্ত জায়নবাদী শাসন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ‘বিজয়’ অর্জনের দাবি করেন।

উল্লেখ্য, গত ১২ দিনের সংঘাতে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একাধিক শীর্ষ কমান্ডার এবং পরমাণু খাতে কর্মরত বিজ্ঞানীরাও। বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তেহরান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup