Long Popup (2)
সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি গাজাতেও কার্যকর করার দাবি ইসরায়েলে

Israel demands ceasefire with iran be implemented in gaza as wellProbashircityWebPopupUpdate

দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। উভয় পক্ষ থেকেই এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। যুদ্ধবিরতির এই ঘোষণার পরই ইসরায়েলের অভ্যন্তরে নতুন দাবি উত্থাপিত হয়েছে—গাজাতেও যেন যুদ্ধবিরতির প্রভাব পড়ে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান অভিযানে আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ নামে একটি সংগঠন বিবৃতি দিয়ে গাজাতেও যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানায়।

সংগঠনটি জানায়, “যদি ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে, তাহলে গাজার আগ্রাসন বন্ধ করাও সম্ভব।” একইসঙ্গে তারা সরকারকে যুদ্ধ সমাপ্ত করে বন্দিদের ঘরে ফেরানোর লক্ষ্যে জরুরি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে।

ইসরায়েলি সরকারের তথ্যমতে, গাজায় ইরান-সমর্থিত হামাস গোষ্ঠীর হাতে এখনো প্রায় ৫০ জন বন্দি রয়েছে, যাদের মধ্যে ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। ফোরামটির মতে, ইরানের বিরুদ্ধে সফল অভিযানের পর যদি তা কাজে লাগিয়ে বন্দিদের মুক্ত করা না হয়, তবে তা হবে একটি বড় ব্যর্থতা।

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এখনই সময় গাজায় যুদ্ধ থামিয়ে বন্দিদের ফিরিয়ে আনার। আমাদের এখন ইসরায়েলকে পুনর্গঠনের দিকে এগোতে হবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate