সর্বশেষ

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা

Expatriates busy with last minute shoppingWeb Popup (3)

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে ঈদুল আজহাকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা, যা কুয়েতে চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার, ৬ জুন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদের ছুটির আগে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের পর থেকেই কুয়েত সিটির ফাহাহিল, ফরওয়ানিয়া, সালমিয়া এলাকার বড় বড় শপিং মল ও হাইপার মার্কেটগুলোতে ভিড় করতে শুরু করেন বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীরা। ঈদ উদযাপনকে ঘিরে কেনাকাটায় দেখা যায় উপচে পড়া ভিড়।

বিভিন্ন বিপণিবিতান ও দোকান মালিকরা ঈদকে কেন্দ্র করে তাদের প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলেন নতুন রূপে। দোকানগুলোতে লাইটিংসহ থাকে নানা ধরনের ঈদ সাজসজ্জা, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

অনেক মার্কেটে ঈদ উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড় ও অফার। ক্রেতা আকর্ষণে কিছু কিছু ক্ষেত্রে বড় পুরস্কার হিসেবে থাকছে গাড়ির মতো উপহারও। এতে ক্রেতাদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।

বাংলাদেশি প্রবাসীরা পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে কিনছেন ঈদের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সাধ্যের মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট ও জুতা কিনে আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসী জীবনেও।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup